বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিয়ে ফরম জমা দিয়েছেন হাসনা জসিম উদ্দিন মওদুদ।
রবিবার (১২ এপ্রিল) তার পক্ষে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য ঘোষিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই আবেদন জমা দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করবে দলটি।
দলীয় নেতাকর্মীরা জানান, হাসনা জসিম উদ্দিন মওদুদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ এবং অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এদিকে, সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে বিএনপির ভেতরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। একাধিক নেত্রী মনোনয়ন দৌড়ে রয়েছেন বলে জানা গেছে। দলটি যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও দলীয় অবদানের ভিত্তিতে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিচ্ছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত