নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বালুবাহী ট্রাককে জরিমানা করা হয়েছে।
১২ এপ্রিল রবিবার (আজ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ট্রাকটিকে ২৫ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
অভিযানে সড়কে অনিয়ম প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত