নোয়াখালীর চাটখিল উপজেলায় চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ উঠেছে মামুন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা জরুরি কাজে বাজারে গেলে তাকে চাচির কাছে রেখে যান। এ সুযোগে অভিযুক্ত মামুন ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষন করে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে ঘটে।
এ ঘটনায় শিশুটির বাবা একই দিন চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার জেরে শুক্রবার রাত প্রায় ৯টার দিকে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে ধরতে তার বাড়ি দক্ষিণ দেলিয়াই গ্রামের আরিফুর রহমান পাটোয়ারী বাড়িতে যায়।
তবে তাকে না পেয়ে তার বাবা আব্দুর রহিম ও ভাইয়ের সঙ্গে জনতার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনতা তাদের মারধর করে, এতে তারা আহত হন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত মামুন পূর্বেও বিভিন্ন অপকর্মে জড়িত ছিল এবং একাধিকবার এলাকাবাসীর হাতে শাস্তির মুখোমুখি হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত