ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ট্রান্সফরমারের সরঞ্জাম চুরির চেষ্টা, ভাঙারী দোকানদার আটক

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১০, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির সময় আলা উদ্দিন নামে এক ভাঙারী ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয়রা।

জানা যায়, সেনবাগের কানকির হাট এলাকার বাসিন্দা আলা উদ্দিন কোম্পানিগঞ্জ বসুরহাটে ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে ভাঙারী ব্যবসা করে আসছেন।

তিনি বিভিন্ন এলাকা থেকে ভাঙারী মালামাল সংগ্রহ করেন। অভিযোগ রয়েছে, ভাঙারী ব্যবসার আড়ালে তিনি চুরি কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ৯ এপ্রিল২০২৬ রাত আনুমানিক দেড়টার দিকে আলা উদ্দিনসহ কয়েকজন মিলে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির চেষ্টা করে।

খুঁটি থেকে নামার পর স্থানীয়দের সন্দেহ হলে তারা চিৎকার শুরু করেন। এ সময় সিএনজিযোগে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও আলা উদ্দিন ঘটনাস্থলেই ধরা পড়েন।

পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক খুঁটির সরঞ্জাম, নলকূপ, অটোরিকশার ব্যাটারি, মসজিদের মাইক, ওয়াইফাই তার ও বিদ্যুতের তারসহ বিভিন্ন ধরনের চুরি বেড়ে গেছে।

এসব ঘটনার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে মাদকসেবী এবং ভাঙারী ব্যবসার সঙ্গে জড়িত কিছু অসাধু ব্যক্তি সম্পৃক্ত বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, এসব চুরি রোধে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: