নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মো. রিয়াজ উদ্দিন (৩৫) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরজব্বর ইউনিয়নের চরহাসান ভূঁইয়ার হাট এলাকায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত রিয়াজ উদ্দিন চরজব্বর ইউনিয়নের চর হাসান গ্রামের হারুন মাঝি বাড়ির মো. চৌধুরীর ছেলে। তিনি পাশের কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত