নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৮ এপ্রিল ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া, ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
অভিযান শেষে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি জব্দকৃত তেল লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত