ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব শত্রুতার জেরে সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামে বিষ প্রয়োগে একটি মাছের প্রজেক্টের বিপুল ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রজেক্ট মালিক ইব্রাহিম ধনু জানান, তার পুকুরে চাষকৃত প্রায় ৮ থেকে ১০ প্রজাতির মাছ রাতের মধ্যে মারা যায়। এতে তার আনুমানিক প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় নুরনবী, ইউনুস ও ইয়াকুব নামের তিন ভাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার পুকুরে বিষ প্রয়োগ করেন। রাত ১০টার দিকে পুকুরের মাছ ভেসে উঠতে শুরু করলে স্থানীয়দের চিৎকারে বিষয়টি প্রকাশ পায়।

তবে অভিযুক্ত ইয়াকুব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি চলমান মামলার জের ধরে ইব্রাহিম তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টা করছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: