ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

হিমেল আহাম্মেদ
এপ্রিল ৮, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের মামলায় রূপালী ব্যাংকের সাবেক এক শাখা ব্যবস্থাপককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি বেলায়েত হোসেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুদক কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বেলায়েত হোসেন ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখায় রূপালী ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে বিভিন্ন কৌশলে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন করেন এবং তা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০১৬ সালের ৪ মে ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

শুনানি শেষে আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় ৫ বছর, ৪৬৮ ধারায় ৫ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী আরও ৫ বছর সশ্রম কারাদণ্ড দেন। সব মিলিয়ে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: