ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে ফসলি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা।

বেগমগন্জ প্রতিনিধি
এপ্রিল ৬, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফসলি জমি ও জীববৈচিত্র রক্ষায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে ধানক্ষেত কেটে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

অভিযানে দেখা যায়, একটি চক্র স্কেভেটর ব্যবহার করে বাণিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমি কেটে ধানক্ষেত বিনষ্ট করে জমির শ্রেণি পরিবর্তন করছিল।

এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জমির মালিক হাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে বেগমগঞ্জ মডেল থানার পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন জানান, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: