ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে টিউবওয়েলের পানিতে গ্যাস, দিয়াশলাই ধরাতেই জ্বলে উঠল আগুন।

চাটখিল প্রতিনিধি-
এপ্রিল ৬, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন স্থাপিত একটি টিউবওয়েল থেকে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাই ধরাতেই আগুন জ্বলে ওঠায় এলাকায় ব্যাপক কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা আব্দুল মতিন প্রায় এক মাস আগে গৃহস্থালির ব্যবহারের জন্য তার বসতঘরের পাশে প্রায় ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন।

স্থাপনের পর থেকেই টিউবওয়েলের পানি থেকে তীব্র গন্ধ বের হচ্ছিল এবং পানি উঠার সময় বুদবুদের মতো শব্দ শোনা যাচ্ছিল। এতে পরিবারটি পানি ব্যবহার করতে পারছিল না।

পরবর্তীতে বিষয়টি পরীক্ষা করতে গিয়ে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা টিউবওয়েলের মুখে দিয়াশলাই জ্বালালে সেখানে আগুন জ্বলে ওঠে।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিশেষজ্ঞদের মতে, মাটির নিচে জমে থাকা গ্যাস পানির সঙ্গে বের হয়ে আসার কারণেই এমন ঘটনা ঘটতে

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: