ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ মাটি কাটা, বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান-এমপি ফখরুল ইসলামের

হিমেল আহাম্মেদ
এপ্রিল ৫, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ)
আসনের মাটি ও মানুষের অধিকার রক্ষায় জাতীয় সংসদে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম।

সম্প্রতি সংসদের এক অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি তার নির্বাচনী এলাকার তিনটি প্রধান জনদুর্ভোগ—অবৈধ মাটি কাটা, বালু উত্তোলন এবং মাদকের ভয়াবহ বিস্তার—রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংসদে দেওয়া বক্তব্যে এমপি ফখরুল ইসলাম বলেন, কবিরহাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু চক্র ফসলি জমির মাটি কেটে পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে।

তিনি এই অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বসতবাড়ি ও সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ছে।

জনস্বার্থ বিসর্জন দিয়ে কাউকে পকেট ভারী করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বালু দস্যুদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মাদকের বিষয়ে কড়া অবস্থান তুলে ধরে এমপি ফখরুল ইসলাম ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেন।

তিনি বলেন, এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের সঙ্গে জড়িত গডফাদার ও কারবারিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, “কবিরহাট ও কোম্পানীগঞ্জের মাটি আমার শিকড়।

এই এলাকার পরিবেশ ধ্বংস করে বা আমাদের সন্তানদের মাদকাসক্ত করে কেউ পার পাবে না।” একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি আইন অনুযায়ী এসব অনিয়ম কঠোরভাবে দমন করার উদাত্ত আহ্বান জানান।

এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, সংসদে উত্থাপিত এসব বিষয় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: