নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাড়ির ছাদের পানির ট্যাংকের ভেতর থেকে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৮০০ লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাড়ির মালিক বশির আহমেদ ওরফে বশির সেরাং (৭০)কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ভুইয়ারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব ওসমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন উপস্থিত ছিলেন।
অভিযানকালে বাড়ির ছাদে থাকা পানির ট্যাংকের ভেতর থেকে অবৈধভাবে সংরক্ষিত ডিজেল উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত বশির সেরাংকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত বশির সেরাং দাবি করেন, তার একটি মাছ ধরার নৌকা রয়েছে এবং নৌকা চালানোর জন্যই তিনি তেল সংগ্রহ করে বাড়িতে রেখেছিলেন।
চুরির আশঙ্কায় নৌকায় না রেখে বাড়িতে সংরক্ষণ করা হয়েছিল বলে জানান তিনি।
উদ্ধারকৃত ডিজেল পরে চর হাসান ভুইয়ারহাট বাজারের লাইসেন্সপ্রাপ্ত তেল ব্যবসায়ীদের কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আকিব ওসমান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সংরক্ষণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত