ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।

সদর উপজেলা প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর মাইজদি শহরের একটি মাদ্রাসায় আবাসিক এক শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম মোহাম্মদ মারুফ (২২)। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পরে পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে অভিযুক্ত শিক্ষক শিক্ষার্থীর কক্ষে ঢুকে তাকে বলাৎকারের চেষ্টা করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকাশ না পেলেও ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পর শিশুটির আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তার বাবা। পরে জিজ্ঞাসাবাদে সে নির্যাতনের ঘটনা জানায়।
এরপরই তার বাবা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) শ্রী রামচন্দ্র ভট্টাচার্য গণমাধ্যমকে জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: