ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে তীব্র গ্যাস সংকট, মধ্যরাতে রান্না—জনজীবন বিপর্যস্ত।

হিমেল আহাম্মেদ
এপ্রিল ১, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা–এ চলমান তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় বাসাবাড়িতে চুলা জ্বলছে না, এমনকি রাতেও পর্যাপ্ত চাপ না থাকায় অনেক পরিবারকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে রান্না করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গৃহিণী, শিশু ও বয়স্করা।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন রাত ১০টা থেকে ১১টার মধ্যে অনেক এলাকায় গ্যাসের লাইন প্রায় বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর অনেক জায়গায় চুলা নিভু নিভু করে জ্বলে, আবার কখনো পুরো দিনই গ্যাস থাকে না।

পৌরসভার এক বাসিন্দা, পেশায় স্কুলশিক্ষক, জানান—“আমরা স্বামী-স্ত্রী দুজনেই সকালে স্কুলে যাই। গ্যাস না থাকায় প্রায়ই নাস্তা করতে পারি না। রাতে রান্না করা ঠান্ডা খাবার নিয়েই দুপুর পার করতে হয়। এমন দিনও গেছে, দুপুরে না খেয়েই থাকতে হয়েছে। বাধ্য হয়ে লাইনের গ্যাস থাকা সত্ত্বেও সিলিন্ডার কিনতে হচ্ছে, যার দামও অনেক বেশি।”
স্থানীয়দের অভিযোগ, দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অনেক সময় সারাদিন গ্যাস না থাকায় পরিবারগুলো বিপাকে পড়ছে। কেউ কেউ ছাদে বা উঠানে মাটির চুলা বানিয়ে কাঠ-খড়ি জ্বালিয়ে রান্না করছেন। আবার অনেকেই খাবারের জন্য হোটেল-রেস্তোরাঁর ওপর নির্ভর করছেন, ফলে সেখানেও বাড়ছে ভিড়।
গ্যাস সংকটের প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনের সবখানে—শিশুদের স্কুল-কলেজে যাওয়া, বয়স্কদের খাবার গরম করা, এমনকি স্বাভাবিক পারিবারিক জীবনও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড–এর বসুরহাট অফিসের সহকারী প্রকৌশলী আমান উল্যাহ বলেন, “বর্তমানে সারা দেশেই গ্যাস সংকট রয়েছে। ফেনী অঞ্চলের ট্রান্সমিশন লাইন থেকেই আমাদের চাপ কমে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সরবরাহ স্বাভাবিক রাখতে।”
স্থানীয়দের দাবি, এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। অনেকের মতে, কোম্পানীগঞ্জের গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হওয়া গ্যাসের একটি অংশ স্থানীয়ভাবে সংযুক্ত করা গেলে এ সংকট অনেকটাই কমে আসতে পারে।
এলাকাবাসী আশা করছেন, স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম উদ্যোগ নিলে এ ভোগান্তির দ্রুত সমাধান সম্ভব হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: