ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগে তেলের জন্য হাহাকার, ফিলিং স্টেশনে হট্টগোল—শৃঙ্খলা ফেরাতে পুলিশ মোতায়েন।

সেনবাগ প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানি তেলের কৃত্রিম সংকটের জেরে নোয়াখালীর সেনবাগে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন মালিক ও চালকরা।

ডিজেল, পেট্রোল ও অকটেনের সংকটে অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে পেট্রোল-অকটেন চালিত মোটরসাইকেলের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

মঙ্গলবার সেনবাগ রাস্তার মাথা সংলগ্ন চৌধুরী ফিলিং স্টেশনে প্রায় ১১ দিন পর পেট্রোল আসার খবরে মুহূর্তেই শত শত মোটরসাইকেল চালক ভিড় জমায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই মাত্র ২০০ টাকার পেট্রোল পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এক পর্যায়ে কে আগে তেল নেবে, কে পরে—এ নিয়ে চালকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের অনুরোধে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শৃঙ্খলা রক্ষায় কাজ করে।

স্থানীয়দের অভিযোগ, তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুঞ্জনকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি করছে, যার ফলে এই সংকট তৈরি হয়েছে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

এদিকে, ভোগান্তিতে পড়া চালকরা দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: