ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সড়ক প্রশস্তকরণে খাল ও ফসলি জমি কাটার অভিযোগ, ঝুঁকিতে সড়ক ও বসতভিটা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের প্রশস্তকরণ কাজকে কেন্দ্র করে খাল ও ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে—সড়ক ধস, বসতভিটার ক্ষতি এবং কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কায়।

সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, নোয়াখালী অংশের প্রায় ১৮ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের জন্য প্রায় ৬৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়াভেল বিল্ডার্স।

সরেজমিনে দেখা গেছে, মান্নান নগর, হানিফ চেয়ারম্যান বাজার, নুরুপাটোয়ারীর হাট, সুবর্ণচরের চেওয়াখালী বাজার ও আজাদ নগর এলাকায় ভেকু দিয়ে খাল, ফসলি জমি, বাড়ির বাগান এমনকি মসজিদের জমি থেকেও মাটি কেটে সড়কের পাশে ফেলা হচ্ছে।

এতে খালের গভীরতা বেড়ে গিয়ে আশপাশের সড়ক ও বসতঘর ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের খাল থেকে মাটি কাটার ফলে অর্ধশতাধিক পোল ও কালভার্ট ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে ফসলি জমির উর্বর মাটি নষ্ট হওয়ায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা জানান, একাধিকবার বাধা দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তা উপেক্ষা করছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দরপত্র অনুযায়ী নির্ধারিত স্থান থেকে মাটি আনার কথা থাকলেও প্রভাব খাটিয়ে পাশের খাল ও ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে, যা স্পষ্ট অনিয়ম।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, ঠিকাদারকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে—খাল ও ফসলি জমি থেকে কোনোভাবেই মাটি কাটা যাবে না।

অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, সরকারি খাল বা ফসলি জমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগ প্রমাণিত হলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দ্রুত এই অনিয়ম বন্ধ এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: