
নোয়াখালীর কোম্পানিগন্ঞ উপজেলার বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবারের রান্নাঘর এবং একটি ঘরের আংশিক পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বারিক পন্ডিত বাড়ি -সিদ্দিক কমিশনারের পুরান বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন মামুন (সিএনজি চালক) ও মান্নান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র পুড়িয়ে দেয়। এবং পাশে থাকা একটি ঘরের কিছু অংশ ও ক্ষতি গ্রস্থ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর কোম্পানীগঞ্জ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।