
সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের অধীরের বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দোলন একই গ্রামের দিনু মজুমদারের ছেলে এবং স্থানীয় ছমিরহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিপংকরের দোকানের কর্মচারি হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোলনের ব্যবহৃত বৈদ্যুতিক মোটর নষ্ট হয়ে যায়। এরপর কাকা রতন মজুমদারের কাছ থেকে মোটর এনে বসতঘরের পাশে পেঁপে গাছে পানি দিতে যান। এ সময় অসতর্কতার কারণে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনাটি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।