ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে অর্ধ-সহস্রাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অর্ধ-সহস্রাধিক সেবাপ্রত্যাশী রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বর্ণালী প্রভাত।

শনিবার (২৮ মার্চ) উপজেলার চরহাজারী ইউনিয়নের জিয়াউল হক বিএসসি’র বাড়িতে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিল ইসলাম করীম ফাউন্ডেশন।

ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের পৃথকভাবে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। পুরুষ রোগীদের চিকিৎসা দেন নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রহীম। অন্যদিকে নারী রোগীদের চিকিৎসাসেবা দেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. বিবি তাহেরা সোনিয়া।
এছাড়াও ক্যাম্পে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, যার মধ্যে ছিল ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং বিএমআই নির্ধারণ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলাম করীম ফাউন্ডেশনের প্রতিনিধি ও সমাজসেবক গাজী মোহাম্মদ আলমগীর, মো. আইয়ুব আলী, স্বর্ণালী প্রভাতের প্রতিষ্ঠাতা ইসরাত জাহান ফাহি, আব্দুল্লাহ আল সাওয়াল, আবু বকর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: