ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মুছাপুরে বজ্রপাতে হতাহত পরিবারের পাশে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম

হিমেল আহাম্মেদ
মার্চ ২৬, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একই পরিবারের হতাহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহিম।

মঙ্গলবার তিনি স্থানীয়ভাবে উপস্থিত হয়ে নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এই সহায়তা প্রদান করা হয় সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের পক্ষে। এ সময় নিহতের পিতা ও আহত জেলে জনার্দন দাস সহায়তা গ্রহণ করেন।

এছাড়া আহত জনার্দন দাসের সকল চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নেন আবদুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আলা উদ্দীন জিকু, মিজানুর রহমান চৌধুরী, কামাল উদ্দীন আলো, যুবদল নেতা মোহিদ, জাহাঙ্গীর মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সম্প্রতি নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে জেলে জনার্দন দাস গুরুতর আহত হন এবং তার ছেলে জলদাশ ঠাকুর চাঁন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মুছাপুর মৌলভী বাজারের জেলে পাড়ায় শোকের ছায়া নেমে আসে।

এমন দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোয় আবদুর রহিমের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: