হিমেল আহাম্মেদ-নোয়াখালীর খবর
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদের আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস্ সোসাইটির ঈদ পুনর্মিলনী ও ২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান।
আজ ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার
বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মিলনমেলা পরিণত হয় প্রাণবন্ত আয়োজনে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি মাওলানা আইয়ুব আলী ফারহান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
এদিনের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংগঠনের সদস্যদের কণ্ঠে দেশাত্মবোধক গান ও ইসলামিক সংগীত পরিবেশন।
পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্থিত সদস্য ও অতিথিরা এক মিনিট নীরবতা পালন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানাবিল গ্রুপ (সৌদি আরব)-এর চেয়ারম্যান শেখ ফরিদ খোকন,
কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন,
হোমলেন্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ জামিলসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন “উই ফর ইউ”-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহীম সায়েম।
অনুষ্ঠানের একপর্যায়ে নতুন কমিটি ঘোষণা করেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন।
২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি:
সভাপতি: অ্যাডভোকেট আতাউর রহমান জিল্লু
সহ-সভাপতি: আইয়ুব আলী, গোলাম কিবরিয়া, নাসিম আজিজ, সাইফুল ইসলাম
সাধারণ সম্পাদক: ফখরুল ইসলাম রাজু
সহ-সাধারণ সম্পাদক (অর্থ): আব্দুল বাছেদ
সহ-সাধারণ সম্পাদক (মিডিয়া): নুর উদ্দিন
অফিস সম্পাদক: আব্দুস সাত্তার
সাংস্কৃতিক সম্পাদক: খলিলুল্লাহ মারুফ
আইন সম্পাদক: অ্যাডভোকেট হিফজুল বাহার
সমাজকল্যাণ সম্পাদক: হাফেজ আনোয়ার হোসেন
সহ-সমাজকল্যাণ সম্পাদক: আবুল কালাম
যুব ও ক্রীড়া সম্পাদক: নোমান শিবলু
সহ-আইটি সম্পাদক: আব্দুর রহিম হাসান
ছাত্রকল্যাণ সম্পাদক: দেলোয়ার হোসাইন
শিক্ষা সম্পাদক: আব্দুল্লাহ আল ফাহিম

অনুষ্ঠান শেষে সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

বক্তারা সংগঠনের ঐক্য, সামাজিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নতুন কমিটির সফলতা কামনা করেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত