ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শাহাদাত হোসেন-
মার্চ ২৬, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদ, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবতা পালন করেন।

সকাল সাড়ে ৮টায় বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে, বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়। বিকাল ৩টায় আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা প্রশাসন একাদশের মুখোমুখি হয় বসুরহাট পৌরসভা ও বীর মুক্তিযোদ্ধা সম্মিলিত একাদশ। একই সঙ্গে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনেরও ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি এএইচ এম মান্নান মুন্না, সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ মিরাজ ও সোহরাব হোসেন বাবর, সাধারণ সম্পাদক এম. এস. আরমান, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ সোহাসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল এমরান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ভৌমিক এবং সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: