নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ জসিম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় রয়েল (৩৭) নামে আরেকজন আসামি পলাতক রয়েছে।
আটক মোঃ জসিম (৩৫) নাজিরপুর এলাকার (রাজা মিয়া মেম্বার বাড়ি), ০২নং ওয়ার্ড, বেগমগঞ্জ পৌরসভার বাসিন্দা। তার পিতা মৃত আবদুল জলিল। অপরদিকে পলাতক রয়েল (৩৭) একলাশপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের (হাজী ধন ভূঁঞা কাজী বাড়ি) বাসিন্দা এবং তার পিতা মৃত রেজাউল হক।
অভিযানকালে আসামিদের কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২৮০ পিস উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২৬ গ্রাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারণির ক্রমিক নং- ১০ (ক) এবং ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত