ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা পরিষদে শৃঙ্খলার বার্তা, সময়মতো উপস্থিতির নির্দেশ প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৪, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই অফিসে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে শৃঙ্খলার বার্তা দিয়েছেন নোয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৮টা ৫২ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন তিনি। অফিস সময় সকাল ৯টার মধ্যে উপস্থিত না হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ডেকে সতর্ক করেন প্রশাসক।
অফিসে প্রবেশের পর তিনি বিভিন্ন দপ্তর ও কক্ষ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় অফিসের সার্বিক পরিবেশ, সুযোগ-সুবিধা ও বিদ্যমান সমস্যার বিষয়েও খোঁজখবর নেন।

যেসব কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টার পর অফিসে আসেন, তাদের কারণ জানতে চান এবং প্রথমবারের মতো সতর্কবার্তা প্রদান করেন। ভবিষ্যতে এ ধরনের গাফিলতি হলে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রথম কর্মদিবসের অনুভূতি জানাতে গিয়ে মো. হারুনুর রশিদ আজাদ বলেন, তিনি রাষ্ট্রের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। দায়িত্ব পালনে শ্রম ও মেধার সর্বোচ্চ প্রয়োগ করবেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও জানান, নোয়াখালীর স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করতে আশাবাদী তিনি।

উল্লেখ্য, গত ১৬ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: