নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পুকুরে গোসল করতে নেমে জায়েদুল ইসলাম সিয়াম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত সিয়াম ওই এলাকার ওসিম উদ্দিন হাজী বাড়ির বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে বাড়ির সামনে মসজিদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে সে।
এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ঢলে পড়ে।
সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে পানির ওপর তুলে আনে এবং অবস্থার অবনতি দেখে তড়িঘড়ি করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত