ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়া সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসায় ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হানিফ উদ্দিন সাকিব- হাতিয়া প্রতিনিধি:
মার্চ ২২, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হানিফ উদ্দিন সাকিব- হাতিয়া প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসায় পরিচালনা পর্ষদের উদ্যোগে বর্ণাঢ্য “ঈদ প্রীতি সমাবেশ/২৬” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার জমিদাতা সদস্য হাজী আবুল কালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তির প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি (ঢাবি) এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক এবং চট্টগ্রাম সিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক লায়ন এম সাইফুল্লাহ মুনির।

এ সময় আরও বক্তব্য রাখেন সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম, উপদেষ্টা সদস্য ইব্রাহিম শাহিন, সেক্রেটারি মাওলানা মোঃ আলাউদ্দিন, মাওলানা রাকিবুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রীতি সমাবেশটি এক মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: