ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্টুডেন্টস্ ওয়েলফেয়ার বৃত্তি পরীক্ষা ২০২৮-এর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

হিমেল আহাম্মেদ
মার্চ ২২, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাটে স্টুডেন্টস্ ওয়েলফেয়ার বৃত্তি পরীক্ষা ২০২৮ ইং-এর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ ২০২৬) ওটারহাট আফীফ একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিতা ট্রেডিং কর্পোরেশনের সিইও জনাব মোঃ নাছির উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য জনাব ফখরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাটইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসান আহাম্মেদ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার ও সাবেক উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইলিয়াস।

এছাড়াও উপস্থিত ছিলেন বাটইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ শাহাবুদ্দিন, বাদুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কবিরহাট উপজেলার সাবেক দপ্তর সম্পাদক সেলিম, গোলাম হায়াত শাকের, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন জনি এবং বাটইয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তির গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: