হিমেল আহাম্মেদ-নোয়াখালীর খবর।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি এইডের উদ্যোগে ঈদ প্রীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ ২০২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বসুরহাট জিরো পয়েন্টস্থ নির্ঝর কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শরিফ উদ্দিন জসিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানাবিল গ্রুপ (সৌদি আরব)-এর চেয়ারম্যান শেখ ফরিদ খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুরহাট পৌরসভার আমীরে জামায়াত মোশারফ হোসেন

এবং হোমলেন্ড হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহ মাকসুদ জামিল।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বেসরকারি হাসপাতাল মালিক সমিতির চেয়ারম্যান হাজী আবদুল কুদ্দুস, চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান কাজি হানিফসহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল ও সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফখরুল ইসলাম রাজু ও সংগঠনের সাধারণ সম্পাদক হিফজুর রহমান।
এসময় দেশীয় সংস্কৃতি সংসদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পরিবেশনায় মঞ্চ নাটিকা, ইসলামিক সংগীত এবং শিশুদের অংশগ্রহণে ইসলামিক প্রশ্নোত্তর পর্বসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ঈদের আনন্দ ভাগাভাগি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত