নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাতে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারস্থ গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এএইচ এম মান্নান মুন্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ মিরাজ সাধারণ সম্পাদক এম. এস. আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহাম্মেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ মহসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল এমরান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় ভৌমিক, সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমান,কার্যকরী সদস্য শাহাদাত হোসেন রাসেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে একটি আদর্শ, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ সাংবাদিক সংগঠনে রূপান্তর করা হবে। তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সত্য তুলে ধরবে। সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুনসুটি ও আড্ডা অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের শেষে সকল সদস্য একসঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং ভবিষ্যতে সংগঠনের উন্নয়ন ও ঐক্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন


