শাহদাত হোসেন-নোয়াখালীর খবর।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাধীন মুছাপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম।
স্থানীয় পর্যায়ে তাঁর সামাজিক কর্মকাণ্ড, দান,অনুদান এবং জনসম্পৃক্ততা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুছাপুর ইউনিয়নের পেশকারহাট মোবারাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
পেশকারহাট মোবারাকিয়া ঈদগাহ ময়দানে হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য। এ সময় তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন ব্যবসায়ী আব্দুর রহিম।
আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা এবং জনকল্যাণমূলক উদ্যোগের কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয়রা মনে করছেন, তাঁর এই ধারাবাহিক জনসম্পৃক্ততা এবং সামাজিক অবদান ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের নেতৃত্বে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় এলাকায় রাজনৈতিক অঙ্গনেও নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন


সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত