ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ ইউনিভার্সিটি ক্লাবের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহাদাত হোসেন-
মার্চ ১৮, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিভার্সিটি ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বসুরহাটের আর.এফ.সি অ্যান্ড এ্যারাবিয়ান খ্যাবসা হাউজে ইফতার শেষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর।

আলোচনা সভায় বক্তারা কোম্পানীগঞ্জে শিক্ষা খাতের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ,সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম তার ব্যক্তিগত জীবনের শিক্ষাগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। তিনি মেধাবী শিক্ষক নিয়োগ, দক্ষ ও শিক্ষিত ব্যবস্থাপনা কমিটি গঠন, কোম্পানীগঞ্জ সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসন এবং আবাসন সংকট দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

তিনি শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানটি ইফতার পরবর্তী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি,পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: