নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আধুনিক হাসপাতালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং নবনির্বাচিত পরিচালনা পর্ষদের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেল ৫টায় বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড বাইপাস সড়কের রিলাক্স কাবাব অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী রফিক উল্যাহ এবং সঞ্চালনা করেন প্রফেসর সাইফুল্লাহ সোহাগ, যিনি হাসপাতালের একজন শেয়ারহোল্ডার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা আফতাব আহমেদ বাচ্চু, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল এবং সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদসহ আরও অনেকে।

ইফতার মাহফিল শেষে নবনির্বাচিত ৭ সদস্যের পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়।
এতে বিশিষ্ট ব্যবসায়ী ও ওলি বাংলা ডোর অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ রফিক উল্যাহ চেয়ারম্যান, এমডি জাফর ইমাম কমল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং মাহবুবুর রশীদ মামুন সিইও হিসেবে নির্বাচিত হন।
এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে ডা. আমিরুল ইসলাম, ডা. বিবি তাহেরা তানিয়া ও ইঞ্জিনিয়ার বাপ্পি এবং ডিএমডি হিসেবে ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
জানা যায়, বসুরহাট আধুনিক হাসপাতালের মোট ৪৫ জন শেয়ারহোল্ডার রয়েছেন।
এর মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আতা উল্যাহ খানসহ ১২ জন এমবিবিএস চিকিৎসক অন্তর্ভুক্ত আছেন।
অনুষ্ঠানে হাসপাতালের কার্যক্রমকে আরও গতিশীল ও সেবার মান উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিজ্ঞাপন

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত