সাবেক প্রধানমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
নোয়াখালী–৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম -এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদের স্মৃতিচারণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকায় অবস্থানরত নোয়াখালী জেলার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন এবং তাঁর রাজনৈতিক জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত