নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাকে মারধরের অভিযোগে এক যুবককে গলায় কলসি ঝুলিয়ে বাজারে প্রকাশ্যে ঘোরানোর ঘটনা ঘটেছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের একটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই যুবক নিজের মাকে মারধর করেছিলেন।
পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাকে ডেকে এনে শাস্তি হিসেবে গলায় কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ওই যুবককে সামনে দাঁড় করিয়ে রেখেছেন।
তার গলায় একটি কলসি ঝুলানো রয়েছে এবং আশপাশে স্থানীয় লোকজন জড়ো হয়ে ঘটনাটি দেখছেন।
ভিডিওতে লাঠি হাতে উপস্থিত থাকা একজনকে বলতে শোনা যায়, ঘটনার দিন দুপুরে অভিযুক্ত ব্যক্তি বাজার থেকে খাসির মাংস কিনে আনেন। পরে তার মা ওই মাংস খেতে চাইলে তিনি মাকে বেধরক মারধর করেন।
এরপর তাকে গলায় কলসি বেঁধে বাইরে নিয়ে আসা হয়। তখন বাজারে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসা করা হয়—‘এই শাস্তি কেন?’ তখন অন্যরা জবাব দেন—‘মাকে মারার জন্য।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এমন শাস্তিকে সমর্থন করে মন্তব্য করেছেন, আবার অনেকে এটিকে আইনবহির্ভূত ও মানবাধিকার পরিপন্থী বলে সমালোচনা করেছেন।
তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে এবং এতে কারা জড়িত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া

