ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হারুনুর রশিদ আজাদ

হিমেল আহাম্মেদ
মার্চ ১৫, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরকারিভাবে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে দেশের মোট ৪২টি জেলার জন্য জেলা পরিষদের প্রশাসক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

খবরটি রবিবার ইফতারের আগ মুহূর্তে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই নবনিযুক্ত প্রশাসক হারুনুর রশিদ আজাদের ছবি ও অভিনন্দন বার্তায় ভরে যায় বিভিন্ন টাইমলাইন।

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
হারুনুর রশিদ আজাদ দীর্ঘদিন ধরে নোয়াখালীর রাজনীতিতে সক্রিয় ও পরিচিত মুখ।

ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। তিনি একসময় জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে জনপ্রিয়তার ধারাবাহিকতায় তিনি নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং দুই দফায় মেয়রের দায়িত্ব পালন করেন।

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন হারুনুর রশিদ আজাদ।

একই সঙ্গে নতুন দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তিনি নোয়াখালীবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: