ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ১ জনকে ৬ মাসের কারাদণ্ড

হিমেল আহাম্মেদ
মার্চ ১৫, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে বাবুল মাঝি নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ মার্চ) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে দুপুরে চরমটুয়া ইউনিয়নের রাজাকারের মোড় এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন শাহনেওয়াজ তানভীর আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নোয়াখালী সদর উপজেলা।

দণ্ডপ্রাপ্ত আবু তাহের বাবুল ওরফে বাবুল মাঝি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাকারের মোড় এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছিল।

এতে একদিকে আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর আহমেদ সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর আহমেদ বলেন, সাজা প্রদানের পরপরই আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: