ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে সুলতান-আনোয়ারা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ-

হিমেল আহাম্মেদ
মার্চ ১৫, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সুলতান-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে বসুরহাট পৌরসভার ৪ ও ৯ নম্বর ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সুলতান-আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী খাজা মোহাম্মদ কাজলের পক্ষ থেকে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সুলতান-আনোয়ারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য খাজা নজরুল ইসলাম, বসুরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক দলিল লিখক জসিম উদ্দিন আলমগীর,

বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা সালেহ উদ্দিন সুমন এবং বিএনপি নেতা কামাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: