ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে নেই পেট্রোল অকটেন ভোগান্তিতে সাধারণ মানুষ

সাইফুল ইসলাম নিশাত কবিরহাট
মার্চ ১৫, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তেলের পাম্প না থাকলেও ছোটখাটো ভাবে রয়েছে খুচরা ও পাইকার জ্বালানী তেলের দোকান।

শনিবার (১৪ মার্চ) সকালে খুচরা দোকানে জ্বালানি তেলে বিক্রি থাকলেও ১৫ মার্চ রবিবার থেকে নেয় অকটেন পেট্রোল, ভোগান্তিতে পড়েছে জ্বালানী তেলের চালিত গাড়ি ও সাধারণ মানুষ।

অনেক দোকানে মোটরসাইকেল, ও তেলবাহী গাড়ি চালকরা তেল না পেয়ে চালকদের খালি হাতেই ফিরতে হচ্ছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে দোকান বন্ধ রাখা হয়েছে।

চালকদের অভিযোগ, কয়েক দিন ধরে তেলসংকট তৈরি হওয়ায় তাঁরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। তেলের জন্য তাঁদের অপেক্ষা করতে হচ্ছে, মোটরসাইকেলে ১লিটার ও অকটেন পেট্রোল চালিত গাড়িতে ৩ লিটারের বেশি দেয়া হচ্ছে না।

উপজেলার নিশাত নামের এক সাংবাদিক জানান, গতকাল সকালে তিনি ১লিটার ৫টাকা বেশি দিয়ে অকটেন ক্রয় করেন,কিন্তু আজ কোথাও অকটেন পেট্রোল পায়নি। সংবাদ সংগ্রহে যে কোন যায়গায় যেতে হয়,এখন তেল না পেয়ে মোটরসাইকেল চালাতে পারবো না।

প্রাইভেট হাসপতালের ম্যানেজার সোহেল বলেন তেল না পেয়ে বাইক বাড়িতে রেখে এসেছি,আমি বাড়ি থেকে হেঁটে অফিসে এসেছি অনেক কষ্টকর, তাছাড়া রিক্সা করে আসলে ভাড়াও বেশি নেয়।

অন্য দিকে পাইকারি ও খুচরা জ্বালানী তেলের ব্যবসায়ীরা জানান আগে তেলের গাড়ি এখানে এনে তেল দিয়ে যেতো এখন আমরা জেলার বাহির থেকে আনতে হয় তাই আমরা প্রথমে ৫টাকা বেশীতে বিক্রি করলে ও এখন দাম বাড়ায় আমরা তেল আনছি না।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: