নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
১৪ই মার্চ ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
উক্ত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ মডেল থানার ওসি মোঃ নুরুল হাকিম ও বসুরহাট পৌরসভা প্রশাসক।
পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান
বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের মতো বসুরহাট পৌরসভা এলাকায় আগেভাগেই এ ধরনের কার্যক্রম শুরু করা হলো। ফলে বর্ষায় ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে আসবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন পৌর এলাকা।’
এসময় তিনি, মশক নিধনে কার্যকারী ওষুধ ব্যবহারে পৌর প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, মশা নিধন প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক পৌর এলাকার একজন বাসিন্দা বলেন, "বসুরহাটে শঙ্কর বংশী খাল পরিষ্কার না করে যতই মশার স্প্রে মারা হোক, তাতে কোনো স্থায়ী সমাধান হবে না, খালগুলো দ্রুত পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি। তবেই মশার উপদ্রব কমানো সম্ভব।"
এ প্রসঙ্গে তিনি, উপজেলা নির্বাহী অফিসারসহ পৌর প্রশাসনের আরো কার্যকরী ব্যবস্থা নেয়ার আশা প্রকাশ করেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত