পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালী শহরে কম ভাগ্যবান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার বিকেল ৩টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদকে সামনে রেখে অসচ্ছল শিক্ষার্থী ও তাদের পরিবারে আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হেলাল উদ্দিন রুবেল এবং নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব।
অনুষ্ঠানে হেলাল উদ্দিন রুবেল বলেন, “ঈদ আমাদের সবার জীবনে আনন্দ নিয়ে আসুক, এ প্রত্যাশা থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এ ধরনের আয়োজন অব্যাহত রাখব, যাতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়।”
অনুষ্ঠানে আরও স্থানীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত