ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাট বাজারে ছুরিকাঘাত: যুবক গুরুতর আহত, একজন আটক

সাইফুল ইসলাম নিশাত- কবিরহাট
মার্চ ১৩, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে দোকানের এক কর্মচারীর ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল আনুমানিক পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান, জুমার নামাজের সময় মসজিদে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে পরে বাজারে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করা হয়।
আহত যুবক মাহির উদ্দিন (২১) কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়ির মাইন উদ্দিনের ছেলে।

ছুরিকাঘাতের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখান থেকেও তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে ছুরিকাঘাতের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মুন্না (২১) নামের এক যুবককে ধরে গণধোলাই দিয়ে কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার পরপরই কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

কবিরহাট থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আহমেদ বলেন, স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং আটক ব্যক্তিকেও চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর আহত মাহিরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আসন্ন ঈদকে সামনে রেখে এমন ঘটনায় পরিবারটি চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: