ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: এমপি হান্নান মাসউদ

হানিফ উদ্দিন সাকিব- হাতিয়া প্রতিনিধি:
মার্চ ১২, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঈদ উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৯৪ হাজার ৬৯২টি পরিবারকে ভিজিএফ কার্ড দেয়া হচ্ছে।

প্রতিটি কার্ডের বিপরীতে সুবিধাভোগী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হবে। বুধবার (১১ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

তিনি জানান, ঈদ উপহার হিসেবে হাতিয়ার দরিদ্র, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে এ বছর মোট ৯৪ হাজার ৬৯২টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। এর বিপরীতে মোট ৯ লাখ ৪৬ হাজার ৯২০ কেজি চাল বিতরণ করা হবে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেয়া হবে।

সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সতর্ক করে বলেন, কার্ড বা চাল বিতরণের ক্ষেত্রে যদি কোনও ধরনের স্বজনপ্রীতি, বৈষম্য, ঘুষ গ্রহণ কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি কার্ডের সঠিক হিসাব নেয়া হবে এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, কার্ড বা চাল বিতরণে কোনও অনিয়ম চোখে পড়লে বিস্তারিত তথ্যসহ তার হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানানো যাবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিজিএফ কর্মসূচির আওতায় সুবিধাভোগী নির্বাচনে সরকার নির্ধারিত ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, যেসব পরিবারের ভিটাবাড়ি ছাড়া কোনও আবাদি জমি নেই, যারা দিনমজুর বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল এবং যেসব পরিবারে কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই- তাদের অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করতে হবে।

এছাড়া সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও এ সহায়তা কর্মসূচিতে বিশেষ প্রাধান্য দেয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে হান্নান মাসউদ বলেন, ঈদ উপলক্ষে হাতিয়ার গরীব, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ৯৪ হাজার ৬৯২টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেয়া হবে। তিনি আরও বলেন, কার্ড বা চাল বিতরণে কোনও ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা ঘুষের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই বিশেষ বরাদ্দ প্রকৃত দুস্থদের হাতে পৌঁছে দেয়া হবে। বরাদ্দকৃত চাল স্থানীয় সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করে যথাযথভাবে বিতরণ নিশ্চিত করতে হবে। কোনও অবস্থাতেই যাতে তালিকায় অনিয়ম না হয় সেজন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: