ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বসুরহাট পৌরসভায় শ্রমিকদল নেতা স্বপনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত,

হিমেল আহাম্মেদ
মার্চ ১২, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হিমেল আহাম্মেদ-নোয়াখালীরখবর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড করালিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নোয়াখালী জেলা শ্রমিকদলের সদস্য মোহাম্মদ আলী খান স্বপনের উদ্যোগে এবং করালিয়া সবজি আড়ৎ ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়।

মোহাম্মদ আলী খান স্বপন গণমাধ্যমকে জানান, তার শুভাকাঙ্ক্ষী বন্ধু মহলের সার্বিক সহযোগিতায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি আয়োজনে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে করালিয়া বাইপাস সড়কে খোলা আকাশের নিচে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি, পথচারীসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কচি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা যুবদলের সভাপতি রাফেল।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন, সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর উদ্দিন, গোলাম মাওলা ও পিংকু মিয়া,যুবনেতা ফারহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা রমজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করেন এবং ব্যক্তি ও সমাজজীবনে রমজানের শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বসুরহাট পৌরসভার করালিয়া ৩ নম্বর ওয়ার্ডে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: