ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

শাহাদাত হোসেন রাসেল
মার্চ ১২, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের মাঝে খেজুর তুলে দেন উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন।

জানা গেছে, সৌদি আরব সরকারের উপহার হিসেবে নোয়াখালী জেলার জন্য মোট ২৪৩ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার জন্য আসে ২৪ কার্টুন খেজুর। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত মোট ৪০টি মাদ্রাসা ও এতিমখানায় এসব খেজুর বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কাছ থেকে খেজুর গ্রহণ করেন।
উল্লেখ্য, নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, “সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর এতিমদের হক। এটি যেন সঠিকভাবে বণ্টন করা হয়।”

খেজুর বিতরণ অনুষ্ঠানে কোম্পানীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: