ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ

হানিফ উদ্দিন সাকিব- হাতিয়া প্রতিনিধি:
মার্চ ১১, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলায় উপজেলায় বরাদ্দ দিয়েছে সরকার। এই বরাদ্দের অংশ হিসেবে নোয়াখালী জেলার জন্য নির্ধারিত ২৪৩ কার্টুন খেজুরের মধ্যে হাতিয়া উপজেলার ভাগে পড়েছে ২৫ কার্টুন।

খেজুরের বরাদ্দ নিয়ে জনমনে কৌতূহল ও আলোচনার প্রেক্ষাপটে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, হাতিয়ার জন্য বরাদ্দকৃত ২৫টি কার্টুনের প্রতিটিতে ৮ কেজি করে মোট ২০০ কেজি খেজুর রয়েছে।

এমপি হান্নান মাসউদ বলেন, বরাদ্দকৃত খেজুরের কার্টুনগুলো এখনো জেলা প্রশাসন থেকে হাতিয়ার সংশ্লিষ্ট অফিসে পৌঁছায়নি।

খেজুরগুলো হাতে পাওয়া মাত্র প্রশাসনের মাধ্যমে হাতিয়ার এতিমখানা, হেফজ ও কওমি মাদরাসাগুলোতে বৈষম্যহীনভাবে সমানভাবে বণ্টন করা হবে।

তিনি আরও জানান, নাগরিকদের বিভিন্ন মাধ্যমে খেজুর বরাদ্দ ও বিতরণ নিয়ে জানতে চাওয়ার প্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করার জন্যই তিনি এই আপডেট দিয়েছেন।
এমপি হান্নান মাসউদ বলেন, তিনি জবাবদিহিতায় বিশ্বাসী এবং নিজেদের নাগরিক অধিকারের বিষয়ে সচেতনতা ও প্রশ্ন তোলার জন্য হাতিয়ার সচেতন মহলকে ধন্যবাদ জানান।

পোস্টের বিষয়টি নিশ্চিত করে আব্দুল হান্নান মাসউদ বলেন, হাতিয়ার জন্য বরাদ্দকৃত খেজুর এখনো জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছায়নি। খেজুরগুলো হাতে পাওয়া মাত্রই প্রশাসনের মাধ্যমে এতিমখানা, হেফজ ও কওমি মাদরাসায় বৈষম্যহীনভাবে বণ্টন করা হবে। এছাড়াও নির্বাচনি ইশতেহারে দেয়া শ্বেতপত্র প্রকাশ ও প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রতিশ্রুতিও আমি বাস্তবায়ন করবো।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: