ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

হিমেল আহাম্মেদ
মার্চ ১১, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, ইসলামী আদর্শ এবং সমাজ গঠনে ইসলামী আন্দোলনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, ইসলামী আন্দোলন কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানবকল্যাণ, ন্যায়বিচার, নৈতিকতা ও আল্লাহভীতির ভিত্তিতে সমাজ বিনির্মাণের এক মহান সংগ্রাম। তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অধ্যয়ন, আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে একজন কর্মী সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হতে পারে।

বিশেষ অতিথি কাজী হানিফ বলেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছাড়া কোনো সমাজ টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষাকে সমাজে প্রতিষ্ঠিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা রমজানের আত্মশুদ্ধির শিক্ষা ধারণ করে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: