ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে চাল বিতরণে বিতর্ক: জুতা পায়ে চালের ওপর বিএনপি নেতার দাঁড়িয়ে ছবি, সমালোচনার ঝড়

হিমেল আহাম্মেদ
মার্চ ১১, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দরিদ্র মানুষের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। চাল বিতরণের সময় জুতাপায়ে চালের বস্তার ওপর দাঁড়িয়ে ছবি তোলার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়ন পরিষদের বোর্ড অফিসে সরকারের নিয়ম অনুযায়ী দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত গোলাম সরওয়ার মিশুকে জুতা পায়ে চালের বস্তার ওপর দাঁড়িয়ে চাল বিতরণ করতে দেখা যায়। ঘটনাস্থলে তোলা একটি ছবি পরে ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরিদ্র মানুষের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী বিতরণের মতো একটি মানবিক কর্মসূচিতে চালের বস্তার ওপর জুতা পায়ে দাঁড়িয়ে ছবি তোলা এবং তা সামাজিক মাধ্যমে প্রচার করা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক আচরণ।

তাদের মতে, এ ধরনের আচরণ দরিদ্র মানুষের প্রতি অবজ্ঞার প্রকাশ।
এ ঘটনায় বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। অনেক সময় কিছু ব্যক্তি দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেন, যা দলের মধ্যে বিভ্রান্তি ও বিভাজনের সৃষ্টি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, মানবিক সহায়তা কার্যক্রমে মানুষের প্রতি সম্মান ও সংবেদনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের নজরে আনার দাবি জানিয়েছেন।

পাশাপাশি কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মানবিক সহায়তা কার্যক্রমে শালীনতা, দায়িত্বশীলতা এবং মানুষের প্রতি সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: