ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রমজান উপলক্ষে কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের টোকেন ও ভর্তি ফি দেবেন এমপি ফখরুল ইসলাম,

হিমেল আহাম্মেদ
মার্চ ৯, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী এক মাসের জন্য সকল রোগীর টোকেন ফি ও ভর্তি ফি প্রদান করবেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) কবিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্বাস্থ্য বিষয়ক এক সভায় তিনি এ ঘোষণা দেন।

এ সময় এমপি ফখরুল ইসলাম বলেন, রমজান মাস উপলক্ষে সৌজন্যতামূলক উপহার হিসেবে আগামী এক মাসের জন্য হাসপাতালের আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিতে আসা সকল রোগীর প্রথম টোকেন ফি ও ভর্তি ফি তিনি নিজে বহন করবেন।

তিনি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, এই সময়ের মধ্যে রোগীদের কাছ থেকে আউটডোরের টোকেন ফি এবং ইনডোরে ভর্তি ফি নেওয়া হবে না। এক মাস পর এসব ফি তার কাছ থেকে একত্রে পরিশোধ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার ও সহকারী মেডিকেল অফিসারগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: