ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে যুবদলের ইফতার মাহফিল, জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া

হিমেল আহাম্মেদ
মার্চ ৯, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে নোয়াখালীতে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সোমবার (৯ মার্চ) জেলা শহর মাইজদীর রশিদ কলোনীতে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান এমপির বাসভবনে নোয়াখালী শহর যুবদলের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নোয়াখালী শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র আবু সালেহ আব্দুল্লাহ মোহাম্মদ সবুজ।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুস জাহের হারুন এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপে থেকেও তিনি গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন এবং জনগণের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন।

তারা আরও বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে।

পরে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: