নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার তিনজন অসহায় শিক্ষার্থীর ফরম ফিলাপের টাকা নিজ খরচে পরিশোধ করে প্রশংসায় ভাসছেন কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ।
জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে ফরম ফিলাপের টাকা জোগাড় করতে না পেরে বিপাকে পড়ে তিন শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে সাইফুল ইসলাম আকাশ তাদের পাশে দাঁড়িয়ে নিজ উদ্যোগে ফরম ফিলাপের খরচ বহন করেন। এতে ওই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
সাইফুল ইসলাম আকাশ বলেন, “কলেজে এসে দেখি কয়েকজন শিক্ষার্থী ফরম ফিলাপ করতে পারছে না অর্থের অভাবে। বিষয়টি জানার পর তাদের কষ্ট দেখে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। আমি সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো।”
সহায়তা পাওয়া শিক্ষার্থীরা জানায়, তাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। ফরম ফিলাপ করতে না পারলে এক বছর পিছিয়ে পড়তে হতো এবং পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। ঠিক সেই সময় অভিভাবকের মতো পাশে দাঁড়ান সাইফুল ইসলাম আকাশ।
এ ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের জন্য সাইফুল ইসলাম আকাশের প্রশংসা করছেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত